Posts

অদ্ভুত ভালো লোকটা

১৯১৯ সাল। রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটে এসেছেন। ছাত্রদের সামনে বক্তৃতা দেবেন। কি নিয়ে? হতচ্ছাড়া বলে কি!!! কবিগুরুর পক্ষে কি কথা বলার বিষয়ের অভাব আছে নাকি হে? স্বাভাবিকভাবেই অনেক কিছুই নিয়েই বলেছিলেন। কিন্তু এই অধমের পক্ষে কেবলমাত্র জানা সম্ভব হয়েছে, তিনি ছাত্রদের আকাঙ্ক্ষা সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন। যার লেখনী পাঠকের হৃদয় আকাশ ওলট-পালট করে দেবার জন্য যথেষ্ঠ ক্ষমতা রাখে, তার বক্তৃতা শ্রোতাদের মধ্যে মুগ্ধতার রেণু ছড়াবে না (!) সেটা তো কল্পনাতেও আনা সম্ভব না!   তা ঠিক । কিন্তু একজনের মধ্যে সম্ভবত একটু বেশিই মুগ্ধতা জড়িয়ে গিয়েছিল। আগে-পিছে কোন কিছু না ভেবেই, কারো সাথে পরামর্শ না করেই কবিগুরুকে চিঠি লিখে বসেন (!) তাও সাধারণত যেটা করা হত কিংবা হয়, লেখনীর কিংবা অকালকুষ্মান্ড হলে বক্তৃতার প্রশংসা করে লিখবে । মোটেও সেরকম নয়।কবিগুরুকে জিজ্ঞেস করেছে, আকাঙ্ক্ষা উচ্চ করতে হলে কি করা প্রয়োজন? তা এটা এমন কি আর! নাক সিটকিয়ে বলে উঠতে পারেন। এমনকি বাঁজখাই গলায় বলে উঠতে পারেন, আমিও আমার প্রেমিকাকে চিঠিতে প্রশ্ন করেছিলুম, তুমি কি আমাকে ভালোবাসো? কই সে তো কিছুই উত্তর দেয় নি! আর এখানে স্বয়ং কবিগুরু...

ইজমের ঘরবসতি (পর্ব ১)

Image
ইজমের ঘরবসতি!  নাম শুনে বিভ্রান্ত হওয়ার যথেষ্ঠ সম্ভাবনা আছে! শুধু সম্ভবনাই না, গোলকাধাঁধায় হারিয়েও যেতে পারেন! কেন? প্রথমত, কোন ইজম বলতে যেটা বোঝাতে চেয়েছি, সেটা মূলত দীর্ঘদিনের প্রচেষ্টা বা আন্দোলনের ফসল। হুট করে আমার মাথায় কিছু একটা আসল, আর ব্যাস অমনি হয়ে গেল! মোটেও তেমন না। প্রত্যেক ইজমের পেছনে যে দর্শনের ভিত্তি রয়েছে, এখানে সেগুলো নেই! আর যদি কিছুটা থেকে থাকেও তাহলে ধোঁয়াশার মত বিররণ রয়েছে! দ্বিতীয়ত,  আগেই বলেছি ইজমের দর্শনগুলো এখানে পাবেন না, এমনকি এখানে ইজম বলতে যেটা আলোচনা করার চেষ্টা করা হয়েছে সেই শিল্পকলার সামগ্রিক রুপটিও পাবেন না! শুধুমাত্র চিত্রকলা- স্থাপত্য আর হয়ত ভাস্কর্য এসব কিছু অংশবিশেষ পেলে পাওয়া যেতে পারে। তৃতীয়ত, শিল্পকলার নাম উল্লেখ করলাম। কিন্তু এখানে প্রাগৈতিহাসিক শিল্পকলা নিয়ে কোনপ্রকার আলোচনা না করেই হঠাৎ করেই রেনেসাঁর নাম ভাঙিয়ে চলার চেষ্টা করা হয়েছে! এবং যতটা আতর্কিতভাবে শুরু করা হয়েছে, ঠিক ততটাই আতর্কিতভাবে সমাপ্তি টানা হয়েছে! সুতরাং, সাবধান!   অবশ্য আত্নপক্ষ সমর্থনের সুযোগ থাকলেও, সেটা হবে নির্বুদ্ধিতা। এজন্য আর কথা না ব...

বাংলা রহস্য গল্পের ইতিহাস

Image
“.............আমাদের দেশের অপরাধগুলো ভীরু ও নির্বোধ; অপরাধগুলো নির্জীব ও সরল, তাহার মধ্যে দুরূহতা দুর্গমতা কিছুই নাই। আমাদের দেশের খুনি নর রক্তপাতের উৎকট উত্তেজনা কোনোমতেই নিজেদের মধ্যে অববরন করতে পারে না। জালিয়াত যে জাল বিস্তার করে তাহাতে অনতিবিলম্বে নিজেই আপাদমস্তক জড়াইয়া পড়ে। অপরাধবূহ্য হতে নির্গমনের কূটকৌশল সে কিছুই জানে না।” বাঙালীদের ভালোমানুষিকতা (!) নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘ডিটেকটিভ’ ছোটগল্পে যতোই আক্ষেপ করুক না কেন; বাঙালীর মনের রহস্যের খাতা যিনি খুলতে পেরেছিলেন, তার পক্ষে তো বাঙালীদের রহস্যপ্রিয়তা নিশ্চয়ই অজানা নয়! নইলে তার পক্ষে ‘নিশীথে’, ‘কঙ্কাল’ কিংবা ‘গুপ্তধনের’ মতো লেখা সম্ভব হতো না!  অবশ্য রহস্যপ্রিয়তা যে বাঙালীর নিজস্ব সম্পত্তি মোটেও তা নয়; বরং বলা যায় মানুষ মাত্রই রহস্যপ্রিয়।তা না হলে খৃস্টের জন্মের ৮০০ বছর পূর্বেই মহাকবি হোমার তার ওডিসি’র (Odyssey) মাধ্যমে যে রহস্যের রস মানবজাতিকে উপহার দিয়েছিলেন তার নেশা আজও কাটেনি। শিরশিরে অনুভুতি জাগানো-সূক্ষ্ম বুদ্ধি আর যুক্তির খেলা আর সাথে সাসপেন্স-ক্লাইম্যাক্স পরিপূর্ণ এই গল্পগুলোতে সাধারণত দেখা যায় গল্পের কেন...